নির্বাচনী রুপকল্প, ঠাকুরগাঁও — ১ (সদর)

নির্বাচনী ইশতেহার ২০২৬

ইনসাফ, উন্নয়ন ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি আদর্শ ও আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার।

দেলাওয়ার হোসেন
১৫+ বছর জনসেবায়

প্রিয় এলাকাবাসী,

ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) নিয়ে আমার স্বপ্ন অনেক দিনের। আমি এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে, যেখানে উন্নয়নের ছোঁয়া প্রতিটি অলিগলিতে পৌঁছাবে।

এই ইশতেহার কেবল কিছু প্রতিশ্রুতির সমষ্টি নয়, এটি আমার জীবনের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা মিরপুর-কাফরুলকে একটি মডেল এলাকায় রূপান্তর করতে পারব, ইনশাআল্লাহ।

"ক্ষমতা ভোগের জন্য নয়, আমানত রক্ষার জন্য। আসুন, সত্যের পক্ষে নতুন দিন আনি।"

Signature

দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও — ১ (সদর) পদপ্রদার্থী

অগ্রধিকার খাতসমূহ

উন্নয়নের পঞ্চস্তম্ভ ও কর্মপরিকল্পনা

গঠনমূলক বিতর্ক, কার্যকর আইন ও জনমুখী নীতি প্রণয়ন। আইনগত ও সামাজিক সুরক্ষার মাধ্যমে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করণ।
জেলা সদর হাসপাতালের আসন ৫০০ শয্যায় উন্নীতসহ ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও সর্বসাধারনের সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হবে।
ঠাকুরগাঁও কে আঞ্চলিক বিজনেস হাব হিসেবে গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার করা হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগ উৎসাহিত করা হবে। একটি সাধারণ ও একটি কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা করা হবে।
ঠাকুরগাঁও জেলায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি কৃষি কলেজ স্থাপন করা হবে। কারিগরি শিক্ষা সহ কর্মমূখি শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণ করা হবে। কৃষকদের উন্নত প্রশিক্ষণ ও বিনা সুদে কৃষি ঋণ দেয়ার ব্যবস্থা হবে। টাঙ্গন নদীতে রাবার ড্যাম স্থাপনের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করা হবে। আলু, গম, ভুট্টা এবং আম কেন্দ্রিক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি চালু করা হবে।
রেল যোগাযোগ সুবিধা বৃদ্ধি এবং বন্ধ হয়ে যাওয়া বিমান বন্দর চালু করা হবে। সড়ক যোগাযোগ সম্প্রসারণ, সংস্কার ও সবুজায়ন সম্প্রসারণ করা হবে। শহরে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান করা হবে। কমিউনিটি রেডিও’র আওতা সম্প্রসারণ এবং জননিরাপত্তা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করা হবে।
আইটি পার্ক প্রতিষ্ঠা করা হবে বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ প্রণোদনা দেওয়া হবে। ইয়ুথ ইনোভেশন সেন্টার স্থাপন করা হবে। চাকুরীর প্রস্তুতির জন্য ফ্রি কোচিং সেন্টার ও মেন্টরশীপ প্রোগ্রাম চালু করা হবে। প্রতিটি ইউনিয়নে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ও ইন্টারনেট সুবিধা সহ ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। স্থানীয় কৃষি ও হস্তশিল্পকে কেন্দ্র করে যুব উদ্যোক্তা গড়ে তোলা ও ক্ষুদ্র ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। তরুণ ও যুবকদের খেলাধুলা ও সাংষ্কৃতিক চর্চার জন্য প্রতি ইউনিয়নে ইউথ ক্লাব ও খেলার মাঠ স্থাপন করা হবে। মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য স্কলারশীপ এর ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁও স্টেডিয়াম এর মান জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ দেওয়া হবে। মাতৃত্বকালীন সেবা ও শিশুদের পুষ্টি কর্মসূচি সম্প্রসারণ করা হবে। শিশুদের জন্য খেলার মাঠ ও সাংস্কৃতিক চর্চার সুবিধা সম্প্রসারণ করা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবাসন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন কর্মসূচী গ্রহণ করা হবে। বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। সামাজিক বৈষম্য দূরিকরণে কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে তাঁদের অংশগ্রহন নিশ্চিত করা হবে।
অমুসলিম সম্প্রদায়ের সমান নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। উপাসনালয় সমূহের উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহন করা হবে। বিশেষ দিবস পালনে সহায়তা ও পৃষ্টপোষকতা করা হবে। ঠাকুরগাঁও জেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন জেলা হিসেবে গড়ে তোলা হবে।
picture_as_pdf

পূর্ণাঙ্গ ইশতেহার ডাউনলোড করুন

আমাদের বিস্তারিত পরিকল্পনা ও রূপরেখা সম্পর্কে আরও জানতে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়ুন এবং শেয়ার করুন।

আপনার একটি ভোটেই বদলাতে পারে আগামীর পথ

দেলাওয়ার হোসেনের সঙ্গে থাকুন— দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।